বাংলাস্ফিয়ার: ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার ভ্যালেন্তিনো গারাভানি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। ১৯৬০ সালে বিলাসবহুল ফ্যাশন হাউস ‘ভ্যালেন্তিনো’ প্রতিষ্ঠা করেন তিনি। haute couture এবং এক ধরনের লাল রঙের শেড ব্যবহারের জন্য তাঁর ব্র্যান্ড বিশ্ববিখ্যাত। জ্যাকলিন কেনেডি ও ডেম এলিজাবেথ টেলরসহ বহু খ্যাতনামা তারকা তাঁর তৈরি করা ডিজাইনের পোশাক পরেছেন। ভ্যালেন্তিনো গারাভানির শেষকৃত্য শুক্রবার রোমে অনুষ্ঠিত হবে বলে খবর।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
মন্তব্য করতে আপনার বাংলাস্ফিয়ার অ্যাকাউন্টে লগইন করুন। সদস্যতা কেনার প্রয়োজন নেই।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।