বাংলাস্ফিয়ার: এবার আমেরিকার সঙ্গে বড়সড় বাণিজ্য চুক্তিতে সই করল বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, অধিকাংশ বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর শুল্কের হার নির্ধারিত হয়েছে ১৯ শতাংশ। গত বছর এই শুল্কের ৩৭ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছিল। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস জানিয়েছেন, এর পাশাপাশি মার্কিন তুলোর তৈরি বাংলাদেশি পোশাক সে দেশের বাজারে সম্পূর্ণ শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাবে। উল্লেখ্য, বাংলাদেশের মোট রপ্তানির সিংহভাগই বস্ত্র শিল্প।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
মন্তব্য করতে আপনার বাংলাস্ফিয়ার অ্যাকাউন্টে লগইন করুন। সদস্যতা কেনার প্রয়োজন নেই।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।